হাজি সেলিমের পাম্পে ড্রামে করে তেল বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ০১, ২০২৬, ০৩:৪৫

হাজি সেলিমের পাম্পে ড্রামে করে তেল বিক্রির অভিযোগ

রাজধানীর চকবাজার থানার কামালবাগ বেড়িবাঁধ সংলগ্ন মদিনা পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি পাম্পে গ্যালন ও ড্রামে করে খোলা বাজারে তেল বিক্রির অভিযোগ উঠেছে। সংকট শুরু হওয়ার পর থেকেই দীর্ঘদিন ধরে গোপনে এসব কার্যক্রম চালিয়ে আসছে বলে স্থানীয়দের অভিযোগ।


সোমবার (৩০ মার্চ) রাত ৮টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত সরেজমিনে দেখা যায়, পেট্রল পাম্পের ভেতরে রিকশা ও ভ্যানযোগে সাদা, নীল ও লোহার বড় ড্রামে তেল সরবরাহ করা হচ্ছে। বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হলেও একাধিকবার কর্মচারীদের এসব ড্রাম ও গ্যালনে তেল দিতে দেখা যায়। পরে কয়েকটি রিকশা ও ভ্যানগাড়িকে ওই তেল নিয়ে যেতে দেখা গেছে।


ঘটনাস্থলে উপস্থিত পাম্পের কর্মচারী আলম ও রহমানের সঙ্গে কথা বললে তারা প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও একপর্যায়ে স্বীকার করে বলেন, ঠিক আছে, আমরা তেল দিচ্ছি, তবে গাড়িতে নয়।


তাদের দাবি, শুধুমাত্র থানার লিখিত অনুমতি নিয়ে যারা আসছেন, তাদেরকেই তেল দেওয়া হচ্ছে। কর্মচারীরা জানান, আমরা থানার পারমিশন নিয়ে লিখিতভাবে আনলেই তেল দিচ্ছি, এছাড়া কাউকে তেল দেওয়া হচ্ছে না। কিছুক্ষণ আগেই একজনকে ৩০ লিটার তেল দিয়েছি। আমাদের কাছে খাতায় তার সিগনেচারসহ পারমিশন রয়েছে। আপনারা চাইলে ওসিকে ফোন দিতে পারেন, তার কাছেই সব প্রমাণ আছে।


তারা আরও বলেন, যাদের বাসায় জেনারেটর আছে তারা থানা থেকে পারমিশন আনলে তাদেরকেই তেল দিচ্ছি। যারা তেল নিচ্ছে সবাই থানার লিখিত কাগজ নিয়ে এসেছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, তেল সংকটের দীর্ঘদিন ধরেই হাজি সেলিমের মালিকানাধীন এই পাম্প থেকে রাতের আঁধারে এবং দিনের নিরিবিলি সময়ে এভাবে বিভিন্ন উপায়ে অবৈধভাবে তেল বিক্রি করা হচ্ছে। অভিযোগ রয়েছে, এখান থেকে তেল সংগ্রহ করে কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন মাধ্যমে তা বাইরে নিয়ে গিয়ে প্রতি লিটার ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি করছে বলে জানিয়েছে একাধিক সূত্র। এতে সাধারণ ভোক্তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে।


এ বিষয়ে পেট্রল পাম্পের ম্যানেজার শিপলু বলেন, থানা থেকে যারা পারমিশন এনেছে তাদেরকেই শুধুমাত্র তেল দিচ্ছি। একজন ৫০ লিটার তেল নিতে চাইলেও থানার সুপারিশে তাকে ১০ লিটার দেওয়া হয়েছে।


তিনি স্বীকার করেন, গ্যালন বা ড্রামে করে তেল সরবরাহ করা হচ্ছে এবং তা অনুমতির ভিত্তিতেই করা হচ্ছে।


গ্যালন বা ড্রামে তেল দেওয়ার কোনো নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রশাসন যদি অনুমতি দেয় তাহলে আমাদের কিছু করার নেই। সেজন্য আমরা দিচ্ছি।


তবে চকবাজার থানার ওসি আব্দুল্লাহ আল মামুন পাম্প কর্তৃপক্ষের এই দাবিকে সরাসরি নাকচ করে দেন। তিনি বলেন, এভাবে খোলা বাজারে গ্যালন বা ড্রামে করে এক ফোঁটা তেল দেওয়ার কোনো সুযোগ বা অনুমোদন নেই। এটি সম্পূর্ণ বেআইনি। কেউ এমন কাজ করে থাকলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

google-news-feed
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সম্পর্কিত খবর

ঢাবির মুসা খান মসজিদ সংস্কারে অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র

ঢাবির মুসা খান মসজিদ সংস্কারে অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র

রাজধানীতে দুর্ভোগ চরমে  পাম্পে পাম্পে লাইন, ক্লান্ত মানুষ

রাজধানীতে দুর্ভোগ চরমে পাম্পে পাম্পে লাইন, ক্লান্ত মানুষ

সংসদ এলাকায় ঘোলা পানি, ‘পেট খারাপ হয়েছিল’ চিফ হুইপের

সংসদ এলাকায় ঘোলা পানি, ‘পেট খারাপ হয়েছিল’ চিফ হুইপের

ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা

ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা

পুরান ঢাকার বংশালে ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার বংশালে ভয়াবহ অগ্নিকাণ্ড

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সর্বশেষ সংবাদ