Advertisement
advertisement
advertisement

ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ০১, ২০২৬, ০৭:৪৭

ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা

আজ দুপুর পর্যন্ত ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বরং দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। একইসঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।


বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এসময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।


পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।


আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫০ মিনিটে।

google-news-feed
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সম্পর্কিত খবর

ঢাবির মুসা খান মসজিদ সংস্কারে অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র

ঢাবির মুসা খান মসজিদ সংস্কারে অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র

রাজধানীতে দুর্ভোগ চরমে  পাম্পে পাম্পে লাইন, ক্লান্ত মানুষ

রাজধানীতে দুর্ভোগ চরমে পাম্পে পাম্পে লাইন, ক্লান্ত মানুষ

সংসদ এলাকায় ঘোলা পানি, ‘পেট খারাপ হয়েছিল’ চিফ হুইপের

সংসদ এলাকায় ঘোলা পানি, ‘পেট খারাপ হয়েছিল’ চিফ হুইপের

পুরান ঢাকার বংশালে ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার বংশালে ভয়াবহ অগ্নিকাণ্ড

হাজি সেলিমের পাম্পে ড্রামে করে তেল বিক্রির অভিযোগ

হাজি সেলিমের পাম্পে ড্রামে করে তেল বিক্রির অভিযোগ

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

Advertisement
advertisement
সর্বশেষ সংবাদ