Advertisement
advertisement
advertisement

হলুদ প্রস্রাব মানেই কি ডায়াবেটিস?

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ০১, ২০২৬, ০৭:৩৯

হলুদ প্রস্রাব মানেই কি ডায়াবেটিস?

স্বচ্ছ এবং সাদার পরিবর্তে প্রস্রাবের রঙ পরিবর্তন হলে কি কোনো রোগের ইঙ্গিত? অনেকে মনে করেন, গাঢ় হলুদ প্রস্রাব মানেই তা ডায়াবেটিসের লক্ষণ।


চিকিৎসকদের মতে, গাঢ় হলুদ রঙের প্রস্রাব কিন্তু ডায়াবেটিসের থেকেও বেশি ডিহাইড্রেশনের লক্ষণ। ঠিক মতো পানি না খেলে, বা নির্দিষ্ট কিছু খাবার আর ওষুধের ফলে হলুদ প্রস্রাব হতে পারে।


তবে শরীর যখন পানিশূন্য হয়ে পড়ে, তখন কিডনি প্রস্রাব থেকে পানি শোষণ করে। ফলে প্রস্রাবের স্বাভাবিক রং ঘনীভূত হয়ে হলুদ রং ধারণ করে। এছাড়া শরীরে ইউরোবিলিন পিগমেন্ট উৎপাদনের কারণে সাধারণ প্রস্রাবের রং ফ্যাকাশে হলুদ হতে পারে।


প্রস্রাবের রং যদি গাঢ় হলুদ হয়, সে ক্ষেত্রে জন্ডিসের আশঙ্কা থেকে যায়। তেমন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়াও ভিটামিন বি কমপ্লেক্স কিংবা মূত্রনালির সংক্রমণ দূর করার কোনও অ্যান্টিবায়োটিক ওষুধ খেলেও প্রস্রাবের রং হালকা কমলা বা হলুদ হতে পারে।


চিকিৎসকের মতে, ডায়াবিটিসের ক্ষেত্রে প্রস্রাবের রঙের থেকেও ঘন ঘন প্রস্রাবের বেগ বেশি চিন্তার কারণ হতে পারে। হঠাৎ করে বার বার প্রস্রাবের বেগ এলে সে ক্ষেত্রে ডায়াবিটিসের ঝুঁকি থাকতে পারে।


এর পাশাপাশি ডায়াবিটিস হলে মূত্রনালির সংক্রমণের ঝুঁকিও বাড়ে। সে ক্ষেত্রে বার বার ইউটিআই-তে আক্রান্ত হলে এক বার রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করে নেওয়া জরুরি। ডায়াবিটিস থাকলে ঘন ঘন প্রস্রাবের সঙ্গে পানি খাওয়ার প্রবণতাও বাড়ে।

google-news-feed
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সম্পর্কিত খবর

সন্তান জন্মের পর বাবারাও ভোগেন মানসিক অবসাদে

সন্তান জন্মের পর বাবারাও ভোগেন মানসিক অবসাদে

হামের টিকা দেওয়া হয়েছে কিনা কার্ড দেখে বুঝবেন যেভাবে

হামের টিকা দেওয়া হয়েছে কিনা কার্ড দেখে বুঝবেন যেভাবে

স্বাস্থ্য অধিদফতরের নতুন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদফতরের নতুন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ফোয়ারা তাসমীম

বক্ষব্যাধি হাসপাতালের নতুন পরিচালক গোলাম সারওয়ার

বক্ষব্যাধি হাসপাতালের নতুন পরিচালক গোলাম সারওয়ার

রাজনৈতিক বিবেচনায় চিকিৎসকদের ক্যারিয়ার নষ্ট করা হবে না

রাজনৈতিক বিবেচনায় চিকিৎসকদের ক্যারিয়ার নষ্ট করা হবে না

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

Advertisement
advertisement
সর্বশেষ সংবাদ