Advertisement
advertisement
advertisement

সন্তান জন্মের পর বাবারাও ভোগেন মানসিক অবসাদে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ০১, ২০২৬, ০৭:৪০

সন্তান জন্মের পর বাবারাও ভোগেন মানসিক অবসাদে

সন্তান পৃথিবীতে আসার আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। এই আনন্দে ভরে ওঠে নতুন বাবা-মায়ের জীবন; কিন্তু এই অনাবিল সুখের আড়ালেই অনেক সময় লুকিয়ে থাকে এক গভীর মানসিক সংকট। সাধারণত আমরা ‘পোস্টপার্টাম ডিপ্রেশন’ বলতে মায়েদের সমস্যাকেই বুঝি।


অথচ গবেষণা বলছে, সন্তান জন্মের পর বাবারাও বিষণ্ণতায় ভুগতে পারেন। একে বলা হয় ‘প্যাটারনাল পোস্টপার্টাম ডিপ্রেশন’, যা অনেক ক্ষেত্রে নীরব ও অদৃশ্য থেকে যায়।


অনেকেই মনে করেন, সন্তান জন্মদানের শারীরিক কষ্ট যেহেতু মা সহ্য করেন, তাই মানসিক অবসাদও শুধু তারই হতে পারে; কিন্তু বাস্তবতা ভিন্ন। সন্তান জন্মের পর একজন বাবার শরীরেও হরমোনগত পরিবর্তন ঘটে।


বিশেষজ্ঞদের মতে, এ সময়ে পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমে যায়, আর ইস্ট্রোজেন ও অক্সিটোসিনের মাত্রা কিছুটা বেড়ে যায়। এই পরিবর্তন বাবাকে সন্তানের সঙ্গে আবেগিক বন্ধন গড়ে তুলতে সাহায্য করলেও, অনেক সময় মেজাজের ওঠানামা ও মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়।


এর পাশাপাশি রয়েছে তীব্র অনিদ্রা। নবজাতকের কান্নায় রাতের পর রাত ঘুম না হওয়া যে কারও মানসিক স্থিতিশীলতাকে নাড়িয়ে দিতে পারে। নতুন দায়িত্ব, সংসারের চাপ এবং আর্থিক দুশ্চিন্তা—সব মিলিয়ে অনেক বাবার মনে ভয় কাজ করে। সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলা বা অতিরিক্ত খরচ সামলাব কিভাবে- এ প্রশ্নগুলো তাদের মনে ক্রমাগত চাপ সৃষ্টি করে।


সমস্যাটিকে আরও জটিল করে তোলে সামাজিক মানসিকতা। আমাদের সমাজে পুরুষদের শক্ত ও অবিচল থাকার প্রত্যাশা করা হয়। ফলে অনেক বাবা নিজের কষ্ট প্রকাশ করতে সংকোচ বোধ করেন।


পরিসংখ্যান অনুযায়ী, খুব অল্পসংখ্যক নতুন বাবা মানসিক সহায়তার জন্য বিশেষজ্ঞের শরণাপন্ন হন। বাকিরা নীরবে কষ্ট সহ্য করেন, যা দীর্ঘমেয়াদে পারিবারিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।


বাবাদের ডিপ্রেশনের লক্ষণ সবসময় স্পষ্ট নয়। অকারণে রাগ, বিরক্তি, পরিবার থেকে দূরে সরে যাওয়া, কাজে মনোযোগের অভাব—এসবই হতে পারে সতর্ক সংকেত। তাই সময়মতো এ লক্ষণগুলো চিহ্নিত করা জরুরি।


সমাধান কী


সমাধানের প্রথম ধাপ হলো সচেতনতা ও খোলামেলা আলোচনা। পরিবারকে যেমন মায়ের পাশে থাকতে হয়, তেমনি বাবার মানসিক অবস্থার প্রতিও নজর দেওয়া উচিত। প্রয়োজনে কাউন্সেলিং বা থেরাপির সাহায্য নিতে হবে। এটি লজ্জার নয়, বরং প্রয়োজনীয়। মনে রাখতে হবে, একজন মানসিকভাবে সুস্থ বাবাই একটি সুখী ও স্থিতিশীল পরিবার গড়ে তুলতে পারেন।

google-news-feed
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সম্পর্কিত খবর

হলুদ প্রস্রাব মানেই কি ডায়াবেটিস?

হলুদ প্রস্রাব মানেই কি ডায়াবেটিস?

হামের টিকা দেওয়া হয়েছে কিনা কার্ড দেখে বুঝবেন যেভাবে

হামের টিকা দেওয়া হয়েছে কিনা কার্ড দেখে বুঝবেন যেভাবে

স্বাস্থ্য অধিদফতরের নতুন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদফতরের নতুন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ফোয়ারা তাসমীম

বক্ষব্যাধি হাসপাতালের নতুন পরিচালক গোলাম সারওয়ার

বক্ষব্যাধি হাসপাতালের নতুন পরিচালক গোলাম সারওয়ার

রাজনৈতিক বিবেচনায় চিকিৎসকদের ক্যারিয়ার নষ্ট করা হবে না

রাজনৈতিক বিবেচনায় চিকিৎসকদের ক্যারিয়ার নষ্ট করা হবে না

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

Advertisement
advertisement
সর্বশেষ সংবাদ