সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ০১, ২০২৬, ০২:১৫

সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা করে আগামী ৯ এপ্রিল প্রতিবেদন দাখিল করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (১ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

কামরুল ইসলাম গত ৩১ মার্চ ক্যানসার আক্রান্ত দাবি করে উন্নত চিকিৎসার নির্দেশনা চেয়ে তার আইনজীবীর মাধ্যমে ট্রাইব্যুনালে একটি আবেদন করেন। এ নিয়ে শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। এরই পরিপ্রেক্ষিতে আবেদনটির ওপর আজ শুনানি হয়। পরে স্বাস্থ্য প্রতিবেদন দিতে কারা কর্তৃপক্ষকে ওই আদেশ দেন ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিচার নিজ গতিতে চলবে। কিন্তু মানুষ হিসেবে যদি কেউ অসুস্থ হন বা চিকিৎসার প্রয়োজন হয়, সেটা আমরা যথাযথভাবে দেখব।

এদিকে জুলাই-আগস্ট গণঅভুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কামরুল ইসলামসহ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খানের বিরুদ্ধে আগামী ৯ এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠনের দিন ধার্য রয়েছে।

google-news-feed
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সম্পর্কিত খবর

কনটেন্ট ক্রিয়েটর ফাহিমকে কারাগারে পাঠাতে আবেদন পুলিশের

কনটেন্ট ক্রিয়েটর ফাহিমকে কারাগারে পাঠাতে আবেদন পুলিশের

সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার

সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ পাস চান বিচারকরা

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ পাস চান বিচারকরা

ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে

ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে

এমপি গিয়াস কাদের চৌধুরীর দুই ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

এমপি গিয়াস কাদের চৌধুরীর দুই ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাল্যবিবাহ আইন কী, এ আইনে কী সাজা রয়েছে

বাল্যবিবাহ আইন কী, এ আইনে কী সাজা রয়েছে

সর্বশেষ সংবাদ