সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ০১, ২০২৬, ০২:২১

সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার

সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে পুলিশ পরিদর্শক মো. আখতার মোরশেদ আদালতে গ্রেফতার আবেদন করেন।

রাজধানীর শাহবাগ থানায় করা এ মামলার বিবরণে জানা যায়, গত বছরের ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। ওই বছরের ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

গোয়েন্দা অনুসন্ধানে দেখা যায়, ওই অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা দেশকে অস্থিতিশীল করা এবং অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দেওয়া ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।

এ ঘটনায় মোট ১৬ জনকে আসামি করা হয়। ওই অনুষ্ঠানে ৭০-৮০ জন অজ্ঞাতনামা ব্যক্তি অংশগ্রহণ করেন। প্রাথমিক তদন্তে শওকত মাহমুদ ও তার দলীয় লোকজনের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচারমূলক সভা আয়োজন করার তথ্য পাওয়া গেছে।

google-news-feed
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সম্পর্কিত খবর

কনটেন্ট ক্রিয়েটর ফাহিমকে কারাগারে পাঠাতে আবেদন পুলিশের

কনটেন্ট ক্রিয়েটর ফাহিমকে কারাগারে পাঠাতে আবেদন পুলিশের

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ পাস চান বিচারকরা

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ পাস চান বিচারকরা

ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে

ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে

এমপি গিয়াস কাদের চৌধুরীর দুই ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

এমপি গিয়াস কাদের চৌধুরীর দুই ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাল্যবিবাহ আইন কী, এ আইনে কী সাজা রয়েছে

বাল্যবিবাহ আইন কী, এ আইনে কী সাজা রয়েছে

চাঁদা দাবির মামলায় মোজাম্মেলের বিচার শুরু, খালাসে আপত্তি নেই বাদীর

চাঁদা দাবির মামলায় মোজাম্মেলের বিচার শুরু, খালাসে আপত্তি নেই বাদীর

সর্বশেষ সংবাদ