Advertisement
advertisement
advertisement

১ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ০১, ২০২৬, ০৬:৫৪

১ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত

বিশ্বে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বুধবার (১ এপ্রিল) ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪৭ হাজার ৯শ ৭৭ টাকা করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।


এদিন সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) যা ছিল দুই লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।


সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে।


নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।


স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫০০ টাকা।


স্বর্ণের দাম স্বর্ণ

google-news-feed
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সম্পর্কিত খবর

ভারত থেকে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি

ভারত থেকে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি

স্বর্ণের দাম ফের বাড়ল

স্বর্ণের দাম ফের বাড়ল

ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলেও রিজার্ভ ও আমদানি নিয়ে উদ্বেগ নেই: গভর্নর

ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলেও রিজার্ভ ও আমদানি নিয়ে উদ্বেগ নেই: গভর্নর

পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নিতে নতুন কমিশন দরকার: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নিতে নতুন কমিশন দরকার: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে বৃহস্পতিবার

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে বৃহস্পতিবার

রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড

রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড

Advertisement
advertisement
সর্বশেষ সংবাদ