Advertisement
advertisement
advertisement

মেসি ১০০০ গোলও করতে পারে?

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ০১, ২০২৬, ০৪:৪৯

মেসি ১০০০ গোলও করতে পারে?

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেছেন, আরও কিছুদিন খেললে লিওনেল মেসি মেসি ১০০০ গোলও করতে পারে। আজ বুধবার জাম্বিয়ার জালে পাঁচ গোল দিয়ে জেতার পর আর্জেন্টিনা কোচ এমনটি বলেন।


মেসির বিশ্বকাপ খেলা প্রশ্নে স্কালোনি বলেন, ‘এটা হবে পরম সৌভাগ্যের ব্যাপার, যদি লিও বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নেয়। আমরা সবাই চাই সে এটা উপভোগ করুক এবং সে যেন স্বাচ্ছন্দ্যবোধ করে, সেজন্য আমরা সম্ভাব্য সবকিছু করব। আমাদের মতো সেও একই জিনিস চায়: সে এখন অনেক বেশি নিশ্চিন্ত, কারণ ইতোমধ্যে একটি বিশ্বকাপ সে জিতেছে। সেখানে থাকার ইচ্ছা তার এবং অভিজ্ঞতা ভাগাভাগি করতে চায়। আমরা দেখব সে কী সিদ্ধান্ত নেয় এবং তার পাশে থাকব।’


জুলিয়ান আলভারেজকে দিয়ে ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড দলের প্রথম গোল করান। তারপর নিজেও গোলদাতার খাতায় নাম লেখেন। এটি ছিল তার ১১৬তম আন্তর্জাতিক গোল এবং ক্যারিয়ারের ৯০২তম। স্কালোনি বললেন, ‘সে ১০০০ গোলও করতে পারে। আমাদের দেখতে হবে কতদিন সে খেলে।’

google-news-feed
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সম্পর্কিত খবর

ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ফিফা

ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ফিফা

উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করা হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করা হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ফিফা র‌্যাংকিংয়ে সুখবর পেল ফ্র্যান্স

ফিফা র‌্যাংকিংয়ে সুখবর পেল ফ্র্যান্স

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের অধিনায়ক লাথাম

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের অধিনায়ক লাথাম

সাগরিকার জোড়া গোল, লিড নিয়েও হারল বাংলাদেশ

সাগরিকার জোড়া গোল, লিড নিয়েও হারল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৬ তারকা

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৬ তারকা

Advertisement
advertisement
সর্বশেষ সংবাদ