ঝিনাইদহে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ০১, ২০২৬, ০১:১৫

ঝিনাইদহে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল শিশুর

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুপুর গ্রামে মাটি টানা ট্রাক্টরের চাপায় মোস্তাফিজুর রহমান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।


বুধবার (১ এপ্রিল) বিকেল ৪ টার দিকে উপজেলার মধুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মোস্তাফিজুর রহমান মধুপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। শিশু মোস্তাফিজুর রহমান মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।


স্থানীয়রা জানায়, স্কুল থেকে ফিরে বিকেলে দুই ভাই বাইসাইকেলে পারশ্রীরামপুর মাঠের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালুখালী মাঠের গভীর নলকূপের কাছে সড়কে উলটো দিক থেকে আসা একটি মাটি টানা ট্র্যাক্টর দ্রুত গতিতে আসা দেখে তারা দাঁড়িয়ে পড়ে। এ সময় পিছনে বসা মোস্তাফিজুর ট্রাক্টরের ধাক্কায় রাস্তায় পড়ে যায়। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু মোস্তাফিজুর। এসময় ট্র্যাক্টর চালককে আটক করে স্থানীয়রা।


কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয়রা ট্র্যাক্টর চালককে পুলিশে সোপর্দ করে। তাকে থানায় নিয়ে আসা হয়েছে।

google-news-feed
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সম্পর্কিত খবর

ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

মৌলভীবাজারে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ঝালকাঠিতে ৪২ মণ জাটকা জব্দ

ঝালকাঠিতে ৪২ মণ জাটকা জব্দ

পিরোজপুরে ৪ হাজার লিটার ডিজেল জব্দ

পিরোজপুরে ৪ হাজার লিটার ডিজেল জব্দ

মাগুরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

মাগুরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ