Advertisement
advertisement
advertisement

জুলাইযোদ্ধা জিহাদী ইহসানকে হত্যার হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ০১, ২০২৬, ০৫:১০

জুলাইযোদ্ধা জিহাদী ইহসানকে হত্যার হুমকি, থানায় জিডি

বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব জিহাদী ইহসানকে প্রাণনাশের একাধিক হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন জুলাই সংগ্রামী এই ছাত্রনেতা।


রাজধানীর পল্টন মডেল থানায় মঙ্গলবার (৩১ মার্চ) দায়েরকৃত জিডির নম্বর ২০২২। জিডির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পল্টন থানার এসআই সামিম হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে।


জিডির বিষয়ে জিহাদী ইহসান বলেন, শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার পর সামাজিক মাধ্যমে ছড়ানো হিটলিস্টে তার নাম সাত নাম্বারে ছিল। তাই হাদি হত্যার তিন মাসের মাথায় তাকে হত্যার হুমকি প্রদান ও সামাজিক মাধ্যমে তাকে হত্যাযোগ্য করার উদ্দেশ্যমূলক প্রচারণার কারণে তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। এ অবস্থায় আমি পুলিশের শরণাপন্ন হতে জিডি করেছি।


জিডিতে তিনি উল্লেখ করেন, ‘আমি জিহাদী ইহসান জুলাই বিপ্লবের পর গঠিত প্রথম রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদের ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব। গত ২৩ মার্চ দলের কেন্দ্রীয় কেন্দ্রীয় কার্যালয়ে ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে সর্বজন শ্রদ্ধেয় বাংলাদেশি মুসলিম জাতীয়তাবাদী নেতা শেরেবাংলা একে ফজলুল হক উত্থাপিত পাকিস্তান প্রস্তাব দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য প্রদান করি। এ কর্মসূচি পালনের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুসলিম জাতীয়তাবাদ বিরোধী কতিপয় ফ্যাসিস্ট, উগ্রবাদী ও সাম্প্রদায়িক দুর্বৃত্ত আমাকে হত্যার হুমকি প্রদান করে।’


জিডিতে হত্যার হুমকি প্রদানকারী ফেসবুক আইডি ‘সঙ্কর্ষণ ঘোষ’, ‘Michael Scofild’, ‘Amyan Khan’ ও ‘Hasan Sahin Ahasan’ এর লিংক ও হুমকির বিবরণ উল্লেখ করা হয়েছে।


এছাড়াও জিডিতে জিহাদী ইহসান অভিযোগ করেছেন, চট্টগ্রামে আয়ান শর্মা ও তৌফিক ইফতেখার নামে দুই আওয়ামী লীগ সমর্থক ‘সম্মিলিত নাগরিক কমিটি’র ব্যানারে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে উসকানিমূলক ও মানহানিকর বক্তব্য দিয়েছে।


জিডিতে জিহাদী ইহসান আরও উল্লেখ করেন, ‘২৩ মার্চের আলোচনা সভায় নিখিল ভারত কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য মুজাফ্‌ফর আহমদের বই ও উইকিপিডিয়ার রেফারেন্স অনুযায়ী আমি সূর্য সেন ও প্রীতিলতা ওয়াদ্দেদারের সন্ত্রাসবাদী পরিচয়ের কথা উল্লেখ করি। এখনো তারা সন্ত্রাসবাদী আন্দোলনের নেতা হিসেবেই বইপুস্তকে উল্লেখিত। পৃথিবীর ইতিহাসে তারাই প্রথম সুইসাইড বোমা নিক্ষেপ করে। ইতিহাসের পর্যালোচনা করে তাদের বিষয়ে কথা বলায় একাধিক হত্যার হুমকি দেওয়া আমার জন্য ভয়াবহ উৎকণ্ঠার বিষয়। ’


জিডির সত্যতা নিশ্চিত করে পল্টন থানার এসআই সামিম হাসান বুধবার রাতে যুগান্তরকে বলেন, জুলাইযোদ্ধা জিহাদী ইহসানকে হত্যার হুমকির বিষয়ে মঙ্গলবার থানায় জিডি হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

google-news-feed
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সম্পর্কিত খবর

রুমিন ফারহানা কি সত্যিই এনসিপিতে যোগ দিচ্ছেন

রুমিন ফারহানা কি সত্যিই এনসিপিতে যোগ দিচ্ছেন

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস আলম

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস আলম

আবিদকে ধন্যবাদ জানালেন ড. ইউনূস

আবিদকে ধন্যবাদ জানালেন ড. ইউনূস

সরকারি দল জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না: জামায়াত

সরকারি দল জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না: জামায়াত

সংসদে নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি শফিকুর রহমানের

সংসদে নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি শফিকুর রহমানের

‘প্রখ্যাত ক্রিকেটার ফোন করে বলেছিল, বিএনপি থেকে নির্বাচন করতে চাই’

‘প্রখ্যাত ক্রিকেটার ফোন করে বলেছিল, বিএনপি থেকে নির্বাচন করতে চাই’

Advertisement
advertisement
সর্বশেষ সংবাদ